০৭:০০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ৯ মাদকসেবী গ্রেফতার

  • আপডেট: ০৭:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ১৮০৬০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান পরিচালনা করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ। অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন—জাকির হোসেন (৪০), রাকিবুল হাসান রকি (২৫), আল আমিন (২২), ইবনে হাসেম (৩২), স্বপন ইসলাম (২৬), খালিদ বিন আজাদ (৪১), সাকিব (১৯), রিফকুল ইসলাম (২০) ও মাজহারুল ইসলাম (১৯)।

তালেবুর রহমান বলেন, শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এফডিসি-কাওরান বাজার রেললাইন সংলগ্ন এলাকায় স্পেশাল অ্যাকশন গ্রুপ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়ছে জানিয়ে তিনি বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সোপর্দ করে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ৯ মাদকসেবী গ্রেফতার

আপডেট: ০৭:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬