০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

কিশোরগঞ্জে আরিবিল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

  • আপডেট: ০৮:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১৮০৭৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জে নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের নিকলী উপজেলার আরিবিল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় দিনাজপুর জেলায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার প্রধান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নিকলী উপজেলার আরিবিল খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম (এমপি)। এ সময় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রী শরিফুল আলমকে গার্ড অব অনার প্রদান করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কিশোরগঞ্জে আরিবিল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

আপডেট: ০৮:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬