০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ঈদের আনন্দে জেলা পুলিশ পরিবারের পাশে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন

  • আপডেট: ০৮:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১৮১০৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের সিভিল স্টাফ ও আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল ৩টায় কিশোরগঞ্জ পুলিশ লাইনে ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ঈদ মানেই আনন্দ। সেই আনন্দ তিনি জেলা পুলিশের সকল সদস্যের সঙ্গে ভাগ করে নিতে চান। ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

পুলিশ সুপারের এই উদ্যোগে উপস্থিত সিভিল স্টাফ ও আউটসোর্সিং সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং তাকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল হাসান তালুকদারসহ কিশোরগঞ্জ জেলা পুলিশের এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার সিভিল স্টাফ ও আউটসোর্সিং সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঈদের আনন্দে জেলা পুলিশ পরিবারের পাশে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন

আপডেট: ০৮:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬