০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ঈদে রাজধানীতে কড়া নিরাপত্তা: সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

  • আপডেট: ০৩:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ১৮০২২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা বা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে তিনি বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম হলেও সীমিত জনবল নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত ব্যক্তির সন্দেহজনক উপস্থিতি, একই মোটরসাইকেলে বারবার ঘোরাফেরা কিংবা অচেনা ব্যক্তিদের অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করার মতো পরিস্থিতি দেখা গেলে স্থানীয়দের সতর্ক থাকতে হবে।

এ ধরনের পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের একত্র হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঈদে রাজধানীতে কড়া নিরাপত্তা: সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

আপডেট: ০৩:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬