০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

মুন্সিগঞ্জে প্রায় ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

  • আপডেট: ১২:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৫ মার্চ ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মার একটি দল মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক তিনটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ কোটি ১২ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।
জব্দকৃত চিংড়ি রেণু পরবর্তীতে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

এছাড়া মাইক্রোবাসগুলোর চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে,দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মুন্সিগঞ্জে প্রায় ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

আপডেট: ১২:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬