১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২০১ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

  • আপডেট: ০৪:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ১৮১০৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মুন্সিগঞ্জে প্রায় ২০১ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (৩০ মার্চ ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ২০০ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫ কোটি ৭২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৭০৮ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

পরবর্তীতে, জব্দ করা অবৈধ জালসমূহ লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। এ সময় ট্রাক চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২০১ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

আপডেট: ০৪:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬