১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন: ৫ ড্রেজার জব্দ, আটক ৫

  • আপডেট: ০১:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজারসহ ৫ জনকে আটক করেছে কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযান দল।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার (০৬ এপ্রিল ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (০৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে সীতাকুণ্ড থানার কুমিরা ও বাশবারিয়া সমুদ্র তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতিকারীকে হাতেনাতে আটক করা হয়।

পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংশ্লিষ্ট মালিক পক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, বালু উত্তোলনের কারণে উপকূলীয় ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে। এসব কার্যক্রম বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন: ৫ ড্রেজার জব্দ, আটক ৫

আপডেট: ০১:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬