০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রাম বহিঃনোঙরে সিমেন্ট পাচারকালে ৪ জন আটক

  • আপডেট: ০৭:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ১৮০৫২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ চারজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৭ এপ্রিল ) সকালে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে। পরে সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে সিমেন্ট স্থানান্তরের সময় চারজনকে আটক করা হয়।

অভিযানে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। এসব সিমেন্ট মায়ানমারে পাচারের উদ্দেশ্যে স্থানান্তর করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট ও কার্গো বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ বিষয়ে কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, পাচার ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রাম বহিঃনোঙরে সিমেন্ট পাচারকালে ৪ জন আটক

আপডেট: ০৭:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬