০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট: ০৬:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ফরিদপুরে বিধবা কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ সুজন শেখ নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃত আসামি সুজন শেখ ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা।

শুক্রবার বিকালে রাজধানীর হাজারীবাগ থানাধীন মনেশ্বর এলাকা থেকে র‍্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে।

একইদিন র‍্যাবের একটি সূত্র গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, আজ বিকাল ৪টার দিকে র‍্যাব-১০ সদরদপ্তরের অপারেশনস্ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকারের নেতৃত্বে রাজধানীর হাজারীবাগের মনেশ্বর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদপুর কোতোয়ালি থানার ধর্ষণ মামলার আসামি সুজন শেখকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২ এপ্রিল ফ্যামিলি কার্ড ও বিধবা কার্ডের কথা বলে অভিযুক্ত সুজন ভুক্তভোগী নারীকে বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

আপডেট: ০৬:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬