০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  • আপডেট: ০২:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল ) সকাল ৯টায় জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লার সভাপতিত্বে পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরব্যাপী বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে পুরাতন স্টেডিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম (কিশোরগঞ্জ-১)। এছাড়া উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ, দর্শনার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান কিশোরগঞ্জবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট: ০২:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬