০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

  • আপডেট: ০৩:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, বাংলাদেশ নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তর-এর সমন্বয়ে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় ‘সি হার্ট ফ্যাক্টরি’তে অভিযান চালানো হয়।

অভিযানে ফ্যাক্টরি থেকে প্রায় ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩১২ কোটি টাকা। তবে অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

আপডেট: ০৩:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬