১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে যৌথ অভিযানে অনিয়ম ধরা, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: ১০:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের কৃত্রিম সংকট ও বাজারে অনিয়ম প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ এপ্রিল ) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খাতুনগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একাধিক দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, খাদ্যপণ্যের সঙ্গে অবৈধ কেমিক্যাল সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং বোতলজাত ভোজ্যতেলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পণ্য পাওয়ার প্রমাণ পাওয়া যায়।

পরবর্তীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ-পরিচালকের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামে যৌথ অভিযানে অনিয়ম ধরা, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আপডেট: ১০:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬