শিরোনাম:
পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের স্বস্তি দিতে রূপনগর থানার মানবিক উদ্যোগ
- আপডেট: ০৪:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৮০৯৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর এলাকার রূপনগর থানার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালানো হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের মাঝে রূপনগর থানার পক্ষ থেকে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। তীব্র গরমে অপেক্ষমাণ অভিভাবকদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, পরীক্ষার সময় অভিভাবকদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জন্য বসার ব্যবস্থা ও সামিয়ানা টানানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।




















