০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কোস্ট গার্ডে অভিযান: নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে ১৫ দুষ্কৃতিকারী আটক

  • আপডেট: ০৫:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে পৃথক দুটি অভিযানে ৪টি ড্রেজার, ২টি বাল্কহেড ও ২টি ট্রলারসহ মোট ১৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি ড্রেজার ও ২টি ট্রলারসহ ৫ জনকে আটক করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানার কলাবাগান সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অস্থায়ী কন্টিনজেন্ট পৃথক আরেকটি অভিযান চালায়। অভিযানে ১টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করা হয়।

এদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃত দুষ্কৃতিকারী ও জব্দকৃত সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কোস্ট গার্ডে অভিযান: নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে ১৫ দুষ্কৃতিকারী আটক

আপডেট: ০৫:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬