০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

দায়িত্ব নিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি রেজাউল করিম

  • আপডেট: ০৬:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ১৮০৮১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নৌ পুলিশের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে রেজাউল করিম পুলিশ টেলিকম,ঢাকায় ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) পদে কর্মরত ছিলেন।

রেজাউল করিম ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (ডেভেলপমেন্ট) এবং হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (অ্যাডমিন)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রশংসিত।

দায়িত্ব গ্রহণের দিন নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাকে স্বাগত জানান ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মো. মিজানুর রহমান। এ সময় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দায়িত্ব নিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি রেজাউল করিম

আপডেট: ০৬:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬