শিরোনাম:
বিআরটিএ’র নতুন চেয়ারম্যান হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণ
- আপডেট: ১০:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন।
নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সেবা গ্রহণে গ্রাহক হয়রানি কমিয়ে একটি স্বচ্ছ ও ডিজিটাল সেবা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
জনসাধারণও আশা করছেন, নতুন নেতৃত্বে Bangladesh Road Transport Authority আরও কার্যকরভাবে সেবা প্রদান করবে এবং লাইসেন্স, নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রমে দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি কমবে।



















