১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

হাজীদের সর্বশান্তের উদ্দেশ্যে হজ্ব ক্যাম্পে চুরি, গ্রেফতার পরিকল্পনাকারী

  • আপডেট: ১০:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিমানবন্দরের আশকোনা হজ্ব ক্যাম্পের মসজিদে সৌদি রিয়াল চুরির ঘটনায় মূল পরিকল্পনাকারী মো.আব্দুল মান্নানকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। তার পরিকল্পনাতেই চক্রটি পবত্রি হজ্ব পালন উদ্দেশ্যে আগতদের মধ্যে মিশে কৌশলে হজ্ব ক্যাম্প এলাকা থেকে চুরি করে হাজ্বীদের সর্বশান্ত করা হতো।

শনিবার (২ মে) ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি-এয়ারপোর্ট জোন) মো. পারভেজ রানা বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ভুক্তভোগী মো. ইমান আলী (৬৩) ও শাহানারা বেগম (৫৪) হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য গত ২২ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর থানাধীন আশকোনা হজ্বক্যাম্পে আসেন। পরে ইমান আলী সকাল সাড়ে ৮টায় আশকোনা হজ্বক্যাম্প মসজিদের ভেতরের দক্ষিণ পাশে তার সঙ্গে থাকা ব্যাগটি চেয়ারের উপর রেখে এহেরাম এর কাপড় পড়তে ছিল। কাপড় পড়া শেষে তিনি দেখেন ব্যাগটি নাই, যার ভেতরে ২২ হাজার সৌদি রিয়াল ও নগদ ১০ হাজার টাকা ছিল। এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে সাইয়ন আহমেদ (৩৪) বিমানবন্দর থানায় গত ২৩ এপ্রিল মামলা করেন।

সহকারী পুলিশ কমিশনার বলেন, ঘটনাস্থলসহ আশপাশ এলাকার সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে ওই ঘটনায় জড়িত ২ জন চোরকে সনাক্ত করা হয়। পরবর্তীতে খিলক্ষেত থানা এলাকা থেকে আসামি মো. হাবিবুর রহমানকে (৬১) গ্রেফতার করা হয়। আটককৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ঘটনায় জড়িত অপর আসামি মো. নাদিম সরকারকে (৫৩) টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের তথ্যের ভিত্তিতে চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী আসামি মো. আব্দুল মান্নানকে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডস্টোর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি গাজীপুরের সদর থানায়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতার আসামিরা একত্রিত হয়ে গত ২২ এপ্রিল হাজীক্যাম্প এলাকায় হজ্ব যাত্রীদের সঙ্গে মিশে বাদীর পিতার ২২০০০ সৌদি রিয়াল ও নগদ ১০টাকা রাখা ব্যাগটি কৌশলে চুরি করে। পরে মূল আসামির প্রথম স্ত্রীর বাসায় রিয়াল গুলো রেখে পর্যায়ক্রমে বাংলাদেশী টাকায় মানি এক্সচেঞ্জ করে। আসামিরা পবত্রি হজ্ব পালন উদ্দেশ্যে আগত হাজীদের মধ্যে মিশিয়া কৌশলে হজ্ব ক্যাম্প এলাকা থেকে চুরি করে হাজ্বীদের সর্বশান্ত করে থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হাজীদের সর্বশান্তের উদ্দেশ্যে হজ্ব ক্যাম্পে চুরি, গ্রেফতার পরিকল্পনাকারী

আপডেট: ১০:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬