পুলিশ সপ্তাহে ডিএমপির ২৬ জন পাচ্ছেন পদক
- আপডেট: ০৭:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সাহসিকতা, পেশাগত দক্ষতা ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৬ জন কর্মকর্তা ও সদস্য পদক পাচ্ছেন। আগামী ১০ মে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে এই পদক তুলে দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পদক প্রদান অনুষ্ঠান ঘিরে রাজারবাগ পুলিশ লাইন্সে প্যারেড মহড়ার মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
পদকপ্রাপ্তদের মধ্যে— অতিরিক্ত পুলিশ কমিশনার ৩ জন, যুগ্ম-পুলিশ কমিশনার ১ জন, উপ-পুলিশ কমিশনার (ডিসি) ৬ জন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ২ জন। এছাড়া সহকারী পুলিশ কমিশনার (এসি) ২ জন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ২ জন, পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) ২ জন এবং এসআই (উপ-পরিদর্শকসহ) রয়েছেন ৪ জন। এ তালিকায় আরও আছেন ১ জন সার্জেন্ট ও ৩ জন কনস্টেবল।
পদক পাওয়াদের তালিকায় রয়েছেন—ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ) মো. মোস্তাক সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, উপ-পুলিশ কমিশনার (মতিঝিল) মোহাম্মদ হারুন অর রশিদ, উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও) মো. ইবনে মিজান, উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত, গোয়েন্দা-উত্তরা) মির্জা তারেক আহমেদ বেগ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি সাইবার উত্তর) মোহাম্মদ আমিনুল হক বাপ্পী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ধানমন্ডি জোন, রমনা বিভাগ) জিসানুল হক, সহকারী পুলিশ কমিশনার (উত্তরা জোন) সাদ্দাম হোসাইন, সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর ট্রাফিক জোন) মো. আসলাম সাগর, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র, গোয়েন্দা-গুলশান) মো. জেহাদ হোসেন, অফিসার ইনচার্জ (মোহাম্মদপুর থানা) মেজবাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক (মতিঝিল ট্রাফিক জোন) মোহাম্মদ মেজবাহ উদ্দিন, অফিসার ইনচার্জ (কামরাঙ্গীরচর থানা) গোলাম ফারুক, এসআই (গোয়েন্দা, লালবাগ জোনাল টিম) কৃষ্ণ কুমার দাস, এসআই (গুলশান থানা) সুমন ইসলাম, উপ-পরিদর্শক (গোয়েন্দা, ওয়ারী বিভাগ) মোহাম্মদ তানভীর তুষার, সার্জেন্ট (ট্রাফিক গুলশান) মো. কামাল উদ্দিন, কনস্টেবল (রমনা বিভাগ) মো. রিমন হোসেন, কনস্টেবল (যাত্রাবাড়ী থানা) মো. শাহ আলম, কনস্টেবল (ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ) মো. শিহাব উদ্দিন এবং এসআই (বোম ডিসপোজাল টিম, সিটিটিসি) গোলাম মুর্তজা।
ডিএমপির কর্মকর্তারা জানান, নগরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই পদক প্রদান করা হচ্ছে। পুলিশ সপ্তাহের মূল আয়োজনে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে।


















