০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কিশোরগঞ্জে রাতে অপ্রয়োজনীয় আড্ডা বন্ধে পুলিশের অভিযান:পুলিশ সুপার মিজানুর রহমান

  • আপডেট: ১২:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জে রাতে অপ্রয়োজনীয় আড্ডা বন্ধে পুলিশের বিশেষ অভিযান,অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

কিশোরগঞ্জ জেলা শহরে শিক্ষার্থীদের রাতের অপ্রয়োজনীয় আড্ডা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই উদ্যোগের মাধ্যমে তরুণদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন অলিগলি, লেকপাড় ও নির্জন স্থানে রাতের বেলায় দুই বা ততোধিক শিক্ষার্থীর আড্ডা নিরুৎসাহিত করতে এ অভিযান চালানো হয়। বিশেষ করে নবম-দশম শ্রেণি ও ইন্টারমিডিয়েট পর্যায়ের প্রায় ২০ বছর বয়সী শিক্ষার্থীদের প্রাথমিকভাবে এই অভিযানের আওতায় আনা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, এ বয়সটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তরুণরা সহজেই খারাপ সঙ্গ বা অপরাধমূলক পরিবেশে জড়িয়ে পড়তে পারে। তাই তাদের ঝুঁকিপূর্ণ স্থান থেকে বিরত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অভিযানে শুধু শিক্ষার্থী নয়,বখাটে ও অপ্রয়োজনীয়ভাবে রাতে বাইরে অবস্থানকারী ব্যক্তিদেরও আটক করা হয়। আটক ব্যক্তিদের অভিভাবকদের থানায় ডেকে এনে মুচলেকার মাধ্যমে তাদের জিম্মায় দেওয়া হয়, যাতে অভিভাবকরা বিষয়টি সম্পর্কে সচেতন হন এবং সন্তানদের প্রতি নজরদারি বাড়ান।

তবে প্রাইভেট পড়া, চিকিৎসা বা জরুরি প্রয়োজনে বাইরে থাকা ব্যক্তিদের এই অভিযানের আওতার বাইরে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গতকাল রাত ১২টার পর অভিভাবকরা থানায় এসে মুচলেকা দিয়ে আটককৃতদের বুঝে নেন।

এ সময় পুলিশ সুপার সদর থানায় উপস্থিত হয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এদিকে,অনেক অভিভাবক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শহরে কিশোর গ্যাংয়ের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের অভিযান সময়োপযোগী ও প্রয়োজনীয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কিশোরগঞ্জে রাতে অপ্রয়োজনীয় আড্ডা বন্ধে পুলিশের অভিযান:পুলিশ সুপার মিজানুর রহমান

আপডেট: ১২:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬