০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নারায়ণগঞ্জের মাসদাইরে চিরুনি অভিযান চালাচ্ছে র‍্যাব, বিপুল দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার

  • আপডেট: ০৯:৩৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ কথা জানান।

সংবাদমাধ্যমে পাঠানো ক্ষুদেবার্তায় তিনি জানান, নারায়ণগঞ্জের মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের চিরুনি অভিযান চলছে। এতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে যাওয়া র‍্যাব সদস্যদের ওপর হামলা করে স্থানীয় সন্ত্রাসীরা।

এতে র‍্যাব-১১ এর তিন সদস্য আহত হয়েছেন।

আহত র‍্যাব সদস্যরা হলেন নজিবুল, মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নারায়ণগঞ্জের মাসদাইরে চিরুনি অভিযান চালাচ্ছে র‍্যাব, বিপুল দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার

আপডেট: ০৯:৩৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬