০৫:০০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

যাত্রাবাড়ীতে চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেফতার

  • আপডেট: ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ অজ্ঞান পার্টির সাতজন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন–মো. সাইফুল ইসলাম, অপু আহমেদ সরকার, মো. সুজন খান, মুহাম্মদ রাশেদ ব্যাপারী, মিঠু মিয়া ওরফে মন্টু ব্যাপারী ওরফে মিন্ট ব্যাপারী ওরফে মিটু, মো. মকবুল খন্দকার ও টুটুল বিশ্বাস ওরফে সুমন।

বুধবার,(০৬ মে) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার যাত্রাবাড়ী থানাধীন ধোলাই পাড় চত্তরের উত্তর-পশ্চিম পার্শ্ব টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম। ৫৫)। এসময় তাদের হেফাজত থেকে হামদর্দ ল্যাবরেটরীজের লোগো সম্বলিত একটি প্যাকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো কালো রঙের হালুয়াসদৃশ চেতনানাশক দ্রব্য,একটি কৌটায় রক্ষিত চেতনানাশক হালুয়া,চেতনানাশক ইনজেকশন (Milam ও Hypnofast), অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক ৭টি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে বা ইনজেকশন পুশ করে সর্বস্ব লুট করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেফতার

আপডেট: ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬