০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সোনালী খবরে সংবাদ প্রকাশ: পুলিশের অভিযানে বন্ধ হলো পল্লবীর অবৈধ মেলা

  • আপডেট: ০৫:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবীর প্যারিস রোড এলাকায় মাঠ দখল করে বসানো অবৈধ মেলা অবশেষে বন্ধ করে দিয়েছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেয়।

সম্প্রতি দৈনিক সোনালী খবর-এ ‘পল্লবীতে মাঠ দখল ও মেলা ঘিরে বিতর্ক, প্রশ্নবিদ্ধ প্রশাসনের ভূমিকা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। একই বিষয়ে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হলে বিষয়টি আরও আলোচনায় আসে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পল্লবীর প্লট-কাম-মাঠকে কেন্দ্র করে দীর্ঘদিনের দখল-বাণিজ্যের অভিযোগ নতুন করে সামনে এসেছে। স্থানীয়দের ভাষ্য, দখলদারদের চেহারা বদলালেও অভিযোগের ধরন একই রয়ে গেছে।

প্যারিস রোডের মাঠটি মূলত শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত থাকার কথা থাকলেও একটি প্রভাবশালী চক্র সেটি দখলের চেষ্টা চালিয়ে সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, আগে এক গোষ্ঠী এই জায়গা থেকে সুবিধা নিলেও বর্তমানে নতুন একটি চক্র নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের দাবি, রাজনৈতিক বা প্রশাসনিক পরিবর্তন হলেও দখল ও সুবিধাভোগীদের কার্যক্রম থেমে থাকে না।

মেলার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে “তাহের” নামের এক ব্যক্তির সম্পৃক্ততার কথাও স্থানীয়রা উল্লেখ করেন। তিনি দাবি করেছিলেন, মেলাটি নাকি ৩ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা পরিচালনা করছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অবগত।

তবে মেলার আড়ালে মাদক বাণিজ্যসহ নানা অপরাধ সংঘটনের অভিযোগ উঠলে তিনি পরে বিষয়টি ‘সমাধান’ করার ইঙ্গিত দেন বলেও স্থানীয়দের অভিযোগ।

এলাকাবাসীর দাবি, ওই এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও শ্লীলতাহানির মতো ঘটনা দীর্ঘদিন ধরেই ঘটে আসছে। বিশেষ করে রমজান মাসেও ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগ ওঠে বড় পরিসরে।

প্যারিস রোড ও আশপাশের এলাকায় মাদক পরিস্থিতি অনেকটাই প্রকাশ্য গোপন রহস্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। বিশেষ করে বিহারি ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ থাকলেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে অভিযোগ।

এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল ও রাজনৈতিক ছত্রছায়ার কারণে এসব কার্যক্রম টিকে আছে।

তবে সংবাদ প্রকাশ ও জনমতের চাপের মুখে অবশেষে পুলিশি অভিযানে মেলা বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। এখন তাদের প্রত্যাশা, মাঠটি স্থায়ীভাবে দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সোনালী খবরে সংবাদ প্রকাশ: পুলিশের অভিযানে বন্ধ হলো পল্লবীর অবৈধ মেলা

আপডেট: ০৫:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬