০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ জলদস্যু জমির আটক

  • আপডেট: ০৯:৩১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু এবং হত্যা মামলার আসামি জমিরকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৭ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার পশ্চিম-দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এফবি আজুফা আক্তার মানু নামের একটি মাছ ধরার ট্রলারে জলদস্যু জমির উদ্দিন বাহিনীর গুলিতে শাহাদাত হোসেন খোকন নামে এক জেলে নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় কোস্ট গার্ড।

এর ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে মহেশখালী থানার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা মামলার মূল আসামি ও জমির বাহিনীর প্রধান জমিরকে আটক করা হয়।

পরে আটক জমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক জমির (৪০) মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জলদস্যুতা ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

জব্দ করা অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ জলদস্যু জমির আটক

আপডেট: ০৯:৩১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬