শিরোনাম:
রক্ত চোষা জনি গ্রুপ’র সেকেন্ড ইন কমান্ড ‘পাংখা রুবেল’ গ্রেফতার
- আপডেট: ০২:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি রুবেল ওরফে ‘পাংখা রুবেল’কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রুবেল শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আদাবর থানার শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক-সংক্রান্ত মোট নয়টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















