০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ফতুল্লায় পুলিশের লুট হওয়া শটগানসহ যুবক আটক

  • আপডেট: ০৭:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পুলিশের লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তির নাম- পলাশ হোসেন আকাশ। তিনি ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ী এলাকার জালাল মোল্লার ছেলে।

শনিবার (৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে সস্তাপুর এলাকায় তাকে আটক করে র‌্যাব-১১ এর সদস্যরা।

র‌্যাব সূত্রে জানা গেছে, সদর কোম্পানির একটি আভিযানিক দল নিয়মিত রাত্রীকালীন টহল চলাকালে খবর পায় পলাশ হোসেন আকাশ জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপনে সরিয়ে রাখতে সস্তাপুর এলাকায় অবস্থান করছে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করে একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব -১১ জানায়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফতুল্লায় পুলিশের লুট হওয়া শটগানসহ যুবক আটক

আপডেট: ০৭:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬