০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

লঞ্চে প্রসূতির জরুরি প্রসব, কোস্ট গার্ডের দ্রুত চিকিৎসা সহায়তা

  • আপডেট: ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা যাত্রীবাহী লঞ্চে হঠাৎ প্রসব বেদনায় এক প্রসূতি মা সন্তান জন্ম দিলে পরবর্তী জটিল পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে “এমভি আসা যাওয়া-২” লঞ্চটি চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে এক গর্ভবতী নারীর হঠাৎ প্রসব বেদনা শুরু হয় এবং লঞ্চেই তিনি সন্তানের জন্ম দেন। তবে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি সংকটাপন্ন হয়ে পড়েন।

এ সময় লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করলে দ্রুত পদক্ষেপ নেয়া হয়। খবর পেয়ে মোহনপুর কোস্ট গার্ড আউটপোস্ট থেকে একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

পরবর্তীতে কোস্ট গার্ডের মেডিক্যাল টিম প্রসূতি মা ও নবজাতককে নিরাপদভাবে মোহনপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করে।

কোস্ট গার্ড জানায়, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান তাদের নিয়মিত দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

লঞ্চে প্রসূতির জরুরি প্রসব, কোস্ট গার্ডের দ্রুত চিকিৎসা সহায়তা

আপডেট: ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬