১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি

  • আপডেট: ০৮:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল,সেবামুখী ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ-এর হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন।

শনিবার (১৬ মে) দুপুরে সরাইল উপজেলা-এর সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান এবং সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী এবং সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনের সময় অ্যাডিশনাল আইজি সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং হাইওয়ে পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধিসহ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশকে আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি

আপডেট: ০৮:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬