তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭১
- আপডেট: ০৪:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ মে ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ১৮ জন,আদাবরে ৮ জন শেরেবাংলা নগরে ২১ জন,তেজগাঁও থানা ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ ও হাতিরঝিল থানায় ৮ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মোস্তফা (৪৬),দেওয়ান আল হামজা ওরফে ফাহমিদ (২৮),দেওয়ান আল ফয়সাল (৩০),মো. মাহির লাবিব (২৬),নাজমুল আহমেদ ওরফে নাইস (৩১),মো. জোহা (২৫),মোহাম্মদ শফিউল আলম ওরফে সোহেল (বয়স উল্লেখ নাই),মো. মামুন (২১),মো. সোহেল (বয়স উল্লেখ নাই),মো. সানি (২৮),মো. হাসিবুর রশিদ বাচ্চু (৭১),মো. রাকিব হোসেন (২৮), মো.বাবু (২০),মো. রাব্বি (২২),মো. শাহরুখ খান (২৫),মো. ইমরান হোসেন (৩২),রায়ান নুরেন (২৭) ও মো. তরিকুল ইসলাম (২১)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মামুন হোসেন ওরফে মুন্না (৩৬),মো. আব্দুল্লাহ আল মুক্তাধীর (৪০),মো. ইকবাল হাসান (৪৮),হুনুফা আক্তার নুপুর (২৩),মোসা. রুবি আক্তার (২৫),মো. রুবায়েত আদনান (৪০),আব্দুল কাইয়ুম (৩২) ও মো. মিরাজ (২৮)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মোর্শেদ আলী স্বপন (৩৫),মো. আল আমিন (৩৪),মো. রেজাউল করিম (২৪),মো. শাকিল (২৭),মো. ফারুকুল ইসলাম (৩২),মো. সোহান মিয়া (২২),মো. ফাহিম (২৬),মোছা. টুম্পা (২৫),মোছা. মায়া (১৮),মোছা. মাহি (২০),মোছা. সাবানা আক্তার (২২),মোছা. সম্পা (বয়স উল্লেখ নাই),তানিসা (বয়স উল্লেখ নাই),সায়মা (২৩),মো. আলিম শেখ (৩৯),মো. রাব্বি ইসলাম (২৬) মো. জনি গাজী (২২),মো. নাইম (১৮),মো. তাওহীদ (১৮),মো. ফরহাদ (১৮) ও সৈয়দ ইয়াসিন আলী (২৩)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. অন্তর মিয়া (২৬),মো. শান্ত মিয়া (২১),আকিল মাহমুদ বাবু প্রঃ ডানো বাবু (৪৬),আহসান হাবিব (৫০),মো. আসলাম (৬০),মো. শামছুল করিম (২৮),মো. সাব্বির আলী (১৮),আনিকা (৩০) ও মোছা. জায়েদা বেগম (৩৮)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-আলম (২৮),মো. সাকিল (২৪),মো. শামীম রেজা (২৭),মো. রাজু আহম্মেদ (৩২),মো. রাকিব মুন্সি (২৫),আ. রহমান জুনায়েদ (২০) ও মিন্টু ইসলাম (২২)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. এনামুল হক (৪০),আলম (৫৫),আব্বাস (৪০),মোস্তফা (৪০),লিটন (৩৮),ইমরান (২৫),মনিরুজ্জামান বাপ্পি (৪৩) ও মো. আতিকুর রহমান (বয়স উল্লেখ নেই)
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















