০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ঈদে নৌপথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশের বিশেষ কর্মপরিকল্পনা: নৌ পুলিশ প্রধান

  • আপডেট: ০২:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ১৮০৩৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে নৌ পুলিশ বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে “আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে যাত্রী,পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা এবং নৌ ট্রাফিক ব্যবস্থাপনা” শীর্ষক এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় নৌঘাটের নিরাপত্তা, ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, পণ্য ও পশুবাহী পরিবহনের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এছাড়া লঞ্চ, নৌযান, স্পিডবোট ও বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণ, চাঁদাবাজি প্রতিরোধ, নদীতীরবর্তী পশুরহাটের নিরাপত্তা এবং পশুর চামড়া পরিবহন সংক্রান্ত বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় বক্তারা বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন বন্ধ, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান পরিচালনা, চুরি ও চাঁদাবাজি প্রতিরোধ এবং টার্মিনাল ছাড়া অন্য কোথাও যাত্রী ওঠানামা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বলেন, “ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নৌ পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” তিনি নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভায় নৌপথ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নৌ পুলিশের বিভিন্ন অঞ্চলের পুলিশ সুপার, কোস্ট গার্ড, ডিএমপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঈদে নৌপথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশের বিশেষ কর্মপরিকল্পনা: নৌ পুলিশ প্রধান

আপডেট: ০২:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬