০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সুবর্ণচরে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা

  • আপডেট: ০৫:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ১৮১১৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সুবর্ণচরে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ) উপজেলার সাগরিকা উন্নয়ন সংস্থায় ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির কৌশল এবং কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা জানান, বায়ো পেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ শিবব্রত ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন- ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, টেরিটোরি সেলস অফিসার মো. জোবায়ের হোসেন এবং সুবর্ণচর উপজেলার ডিলার মো. ফজলুল হক মোল্লা।

দিনব্যাপী এ কর্মশালায় সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৭ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্র্যাকের হাইব্রিড ধান ও বায়ো পেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন এবং ইউনিয়ন পর্যায়ে অন্যান্য কৃষকদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি আধুনিক উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুবর্ণচরে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা

আপডেট: ০৫:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬