০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

  • আপডেট: ০৯:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (০৪ জুন) দুপুর ১টার দিকে টেকনাফ থানার সাবরাং সংলগ্ন নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

একইদিন বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি করে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত চার ব্যক্তিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

আপডেট: ০৯:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬