১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বেগমগঞ্জে চেকপোস্টে তিন বিদেশি পিস্তল উদ্ধার,পুরস্কৃত হলেন অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা

  • আপডেট: ১১:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের চেকপোস্টে এক যুবকের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধারের ঘটনায় অভিযান পরিচালনাকারী দলের সদস্যদের অর্থ পুরস্কার দিয়েছেন জেলা পুলিশ সুপার।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত একটি পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. রাহিম (২১) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে রাহিমকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছে থাকা অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সফল এই অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের উৎসাহিত করতে নোয়াখালীর পুলিশ সুপার তাঁদের অর্থ পুরস্কার প্রদান করেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উপপরিদর্শক (নিরস্ত্র) আবদুর রহমান ও উপপরিদর্শক (নিরস্ত্র) কামাল হোসেনসহ অন্যান্য সদস্যরা রয়েছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বেগমগঞ্জে চেকপোস্টে তিন বিদেশি পিস্তল উদ্ধার,পুরস্কৃত হলেন অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা

আপডেট: ১১:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬