১০:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ পুলিশ সুপারের

  • আপডেট: ০৯:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আকস্মিকভাবে চাটখিল থানা পরিদর্শন করেছেন।

শনিবার (২০ জুন) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি থানার সার্বিক কার্যক্রম,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনের শুরুতে চাটখিল থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপারকে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার জনগণের দোরগোড়ায় আধুনিক,কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি মাদক,সন্ত্রাস,চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সর্বোচ্চ সতর্কতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন,সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে পুলিশকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পরিদর্শন শেষে তিনি থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় চাটখিল সার্কেলের সরকারি পুলিশ সুপার মনীষ দাস উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ পুলিশ সুপারের

আপডেট: ০৯:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬