০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ক্যাডেট এএসআই নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নির্দেশ পুলিশ সুপারের

  • আপডেট: ০৪:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে মাঠ পর্যায়ের নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুর ২টায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে নোয়াখালী জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি এন এম নাসিরুদ্দিন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি মেধাবী ও যোগ্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ নিশ্চিত করতে নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর মাঠ পর্যায়ের পরীক্ষা আগামী ২৭ থেকে ২৯ জুন অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে ২৭ জুন সকাল ৭টার মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ নোয়াখালী পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে সারিবদ্ধভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ক্যাডেট এএসআই নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নির্দেশ পুলিশ সুপারের

আপডেট: ০৪:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬