০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮০ আসামি গ্রেফতার,৬০ মামলা

  • আপডেট: ০২:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ১৮০৩৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬০ টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ২৫ জন, ওয়ায়ী বিভাগে ৫৮ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৮৪ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৫০ জন আসামি রয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ ৫ জন,সিটিটিসি ২জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকালে তাদের হেফাজত ৭ কেজি ৪৮৮ গ্রাম গাঁজা, ৬ হাজার ৭৪৬ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল, ১টি প্রাইভেটকার, ১টি এ্যাম্বুলেন্স, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল, ১টি ভেনিটি ব্যাগ, মাদক বিক্রয়ের নগদ ১ লক্ষ ২৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮০ আসামি গ্রেফতার,৬০ মামলা

আপডেট: ০২:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬