০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

আনসারের তৎপরতায় সোহরাওয়ার্দী হাসপাতালে দুই নারী আটক, উদ্ধার স্বর্ণের চেইন

  • আপডেট: ০১:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ১৮০৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা চুরি হওয়া স্বর্ণের চেইন যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

রবিবার (৫ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.আশিকউজ্জামানের পাঠানো সংবাদ এ তথ্য জানান

তিনি বলেন, শনিবার (৪ জুলাই) সকাল পোনে ১১ টার দিকে হাসপাতালের ৬ষ্ঠ তলার ৬৩২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, এক নারী সেবাপ্রত্যাশীর চিৎকার শুনে টহলরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জনতার হাতে আটক দুই নারীকে নিজেদের হেফাজতে নেন।

জানা যায়, শ্যাম চাঁদ আক্তার নামে এক নারী সেবাপ্রত্যাশীর গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করে পালানোর চেষ্টা করেন দুই নারী। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার দিলে উপস্থিত লোকজন তাদের আটক করেন। পরে আনসার সদস্যরা তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেন এবং প্রকৃত মালিকের কাছে তা ফিরিয়ে দেন।

আটকককৃত দুই নারী হলেন শান্তা আক্তার ও ও সাথী। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার গণেশপুর গ্রামে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। তাদের তাৎক্ষণিক তৎপরতায় এ ঘটনায় চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আনসারের তৎপরতায় সোহরাওয়ার্দী হাসপাতালে দুই নারী আটক, উদ্ধার স্বর্ণের চেইন

আপডেট: ০১:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬