০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট: ০৫:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নোয়াখালীর উদ্যোগে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

র‌্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবার সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিশ্ব পরিবেশ দিবসে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আপডেট: ০৫:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬