শিরোনাম:
নোয়াখালীতে আইন-শৃঙ্খলা জোরদারে জেলা কমিটির সভা
- আপডেট: ০৫:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৮১০০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
এ সময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















