০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেফতার ২

  • আপডেট: ১১:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কমলাপুর এলাকায় থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড এবং তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে মতিঝিল পুলিশ।

মতিঝিল থানার একটি চাঁদাবাজি মামলায় শুক্রবার (১৭ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর আসামির নাম– রাকিবুল ইসলাম ভূইয়া।

রাতেই মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মতিঝিল থানার একটি চাঁদাবাজি মামলায় রাতে কমলাপুর এলাকা থেকে তানিম রেজা বাপ্পী ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূইয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বাপ্পীর সঙ্গে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সখ্যতা ছিল বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আমরা আরও জানান চেষ্টা করছি।

দীর্ঘদিন ধরে তানিম রেজা বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেফতার ২

আপডেট: ১১:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬