১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান অর্জনের আহ্বান আইজিপির

  • আপডেট: ১০:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ, বিভিন্ন ধরনের অপরাধ, ভুয়া তথ্য বিস্তার এবং প্রযুক্তির অপব্যবহারের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান, গবেষণা ও দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (১৮ জুলাই) পুলিশ স্টাফ কলেজে মাস্টার অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) মাস্টার্স প্রোগ্রামের ১০ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় পুলিশিংকেও সময়োপযোগী ও আধুনিক হতে হবে। আধুনিক পুলিশিংয়ের সফলতা কেবল অপরাধ দমন বা অপরাধী গ্রেফতারের মাধ্যমে মূল্যায়িত হয় না। বরং জনগণের আস্থা অর্জন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, পেশাগত সততা, জবাবদিহিতা এবং নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিত করার মধ্যেই এর প্রকৃত সাফল্য নিহিত।

তিনি বলেন, আধুনিক পুলিশ নেতাদের কৌশলগত চিন্তাশীল, দক্ষ ব্যবস্থাপক, নৈতিক নেতৃত্বসম্পন্ন এবং আজীবন শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে। গবেষণা, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবমুখী সমাধান উদ্ভাবনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম। স্বাগত বক্তব্য দেন কলেজের পরিচালক (একাডেমিক) সরকার ওমর ফারুক।

এক বছর মেয়াদি ও দুই সেমিস্টারবিশিষ্ট এমএসিপিএম প্রোগ্রামের ১০ম ব্যাচে এবার ৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, চিকিৎসক, বিচার বিভাগ, জাতীয় গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্যরা রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান অর্জনের আহ্বান আইজিপির

আপডেট: ১০:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬