১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বাথরুমে জোরপূর্বক শিশু আটকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট: ১০:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১১ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের হলো, রুবেল (৩৫) ।

শনিবার (১৮জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, অভিযুক্ত রুবেল ভুক্তভোগী শিশুর পরিবারের পরিচিত এবং একই এলাকায় বসবাস করতো। গত বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় একটি বাসার বাথরুমে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত তাকে জোরপূর্বক আটকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি বলেন, ঘটনার পর ভুক্তভোগীর পরিবার অভিযুক্তকে খুঁজতে থাকে। পরবর্তীতে শুক্রবার (১৭ জুলাই) বিকাল আনুমানিক ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্বরে অভিযুক্তকে দেখতে পেয়ে ধাওয়া করলে ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের ট্রাফিক সার্জেন্ট মো. আবদুল্লাহ-আল-নোমানী ও সার্জেন্ট নুর ইসলাম তাকে আটক করেন। পরবর্তীতে যাত্রাবাড়ী থানার পুলিশের কাছে অভিযুক্তকে হস্তান্তর করা হয়।

এঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয় বলেও জানান তিনি।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাথরুমে জোরপূর্বক শিশু আটকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেফতার

আপডেট: ১০:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬