০২:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ঢামেকে রোগীর মোবাইল চুরি, আনসারের তৎপরতায় উদ্ধার; আটক ২

  • আপডেট: ০১:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ১৮০৩০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মোবাইল ফোন চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় চুরি হওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

রবিবার (১৯ জুলাই) সকাল ছয়টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

এদিন দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নোয়াখালী থেকে চিকিৎসা নিতে আসা সাহিদ নামের এক রোগীর মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে নিচতলার গেটে দায়িত্ব পালনরত আনসার সদস্য তৌফিক ও টিটু হোসেন তাৎক্ষণিকভাবে ধাওয়া করে আরিফ হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেন।

প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার না হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে আরিফ স্বীকার করেন, চুরি করা ফোনটি তিনি তার সহযোগী রিক্তি আক্তার (২১)-এর কাছে দিয়ে দিয়েছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রিক্তিকে আটক করে তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে আটক দুইজনকে উদ্ধার হওয়া মোবাইল ফোনসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, সরকারি হাসপাতালে চিকিৎসক, রোগী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি-ছিনতাই প্রতিরোধে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তাদের তাৎক্ষণিক ও পেশাদার পদক্ষেপ প্রশংসিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢামেকে রোগীর মোবাইল চুরি, আনসারের তৎপরতায় উদ্ধার; আটক ২

আপডেট: ০১:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬