শিরোনাম:
আদ-দ্বীন হাসপাতালের সামনে থেকে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
- আপডেট: ০১:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১৮০৬৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের সামনে থেকে ৯৪০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সেলিম (৪১) নামের একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সোমবার (২০ জুলাই) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রবিবার (১৯ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটের দিকে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল রমনা থানাধীন আদ-দ্বীন হাসপাতালের সামনে থেকে সাউদিয়া পরিবহনের একটি বাসের যাত্রীর দেহ তল্লাশি করে ৯৪০ পিস ইয়াবাসহ সেলিম নামের একজনকে আটক করে।
তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















