মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৩
- আপডেট: ০৩:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার।
এদের মধ্যে-ডাকাতির প্রস্তুতি মামলায় ২,দ্রুত বিচার আইনে ২,পরোয়ানা ৬ জন( পরোয়ানা তামিল সংখ্যা ১১ টিসহ অন্যান্য মামলায় ১৩ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-রাকিব (২২),রাজা (২৪),মৃদুল হাসান (২৯),সুজন (২৩),সবুজ (২২),হাসান (২৩),সুমন (২৭),শাকিল (২২),সেলিম ডিপজল (২০),ইমরান (২৭),জুয়েল (৩৩),রেহান (১৯),চঞ্চল (২০),শাহীন (২৪),ইব্রাহিম (২২),আকবর ইমন (২৪),নাদিম (৫০),সুন্নত (২২),পলাশ (২৫),শাহীন (৫০),রাজু (৪৫),মেরাজুল (২২) ও বাপ্পি (২০)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,সোমবার (২০ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















