তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬২
- আপডেট: ০৪:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ১৫ জন,আদাবরে ৭ জন, শেরেবাংলা নগরে ৯ জন,তেজগাঁও থানা ৯ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ জন ও হাতিরঝিল থানায় ১২ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আবুল হোসেন রনি ওরফে কোম্পানী রনি ওরফে বাবু রনি (৩৪), মো. আসিফ (২১),মো. রায়হান (২৬),হায়দার আলী (৪০),মো.সাইদুল ইসলাম (৫১),মো. ওমর ফারুক (২৯),মো. মেহেরাব হোসেন হাসিব (২৩),মো. রবিন হোসেন (২৫),মো. সোহান হাসান (২২),মো.জিহাদ আলী (২০),মো.নাহিদ হাসান (১৯),মো.নুরনবী (৩৮),প্লাবন হোসেন সাগর (২৩),মো.রায়হান রহমান (২৪) ও মো.শাহাদত হোসেন (২৫)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. উমর ফারুক দিপু (২২),মো. সুমন (২৬),মো. রোমান (২৭),মো. রাজিব হোসেন (২৯),সাইদুল ইসলাম (২০),লিটন বেপারী (৩২) ও মো. রাসেল (১৮)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মোক্তার হোসেন সিয়াম (১৯),মো. মাসুম কবির (২২),মো. মোশারফ (২০),মো. মনির হোসেন (১৯),মো. আরিফ (২৬),ইসমাইল (২৬),রাকিব সরদার (২২),মো. ফজলে রাব্বি (২২) ও মো. ইমরান হোসেন (৩৬)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সেলিম মিয়া (৩২),মো. সজিব মাসুম (৩৪),মোছা. কাকলী আক্তার (৩২), মাহফুজা আক্তার ওরফে সাথী ওরফে আয়না (২৬),রুবিনা আক্তার (২১),মো. জহুরুল (৩০),মোহাম্মদ দিদারুল আলম (৩১), মো. জাকিরুল ইসলাম (২৯) ও জুয়েল ইসলাম (২০)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মনোয়ার হোসেন (৩৬),মো. মিজানুর রহমান (৩৮),মো. মুজিব ব্যাপারী (৪০),মো. সামিরুল (৩৮),মো. ডালিম (২৭),মো. পারভেজ আলী (২৮),মো. শামীম ফকির (২২),মো. তানিম (২২),মো. খলিল আকন্দ (৪০) ও মো. হুমায়ুন কবির (৪০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আনোয়ার হোসেন (২৬),মো. রিপন হোসেন (৪০),মো. শুভ (১৮),মো. সাব্বির হোসেন (২৫),মো. সজিব (১৮),মো. শান্ত (১৯),মেহেদী হাসান (১৮),হাবিবুল্লাহ (৪০),মো.মাসুদ রানা (৩২),মো. আক্তার হোসেন (৪২),মো. শামীম (১৭) ও মো. জাহাঙ্গীর ( বয়স উল্লেখ নাই)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















