১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বারডেম-২ হাসপাতালে মোবাইল চুরি, ১ ঘণ্টার মধ্যে আনসারের অভিযানে চোর আটক

  • আপডেট: ০৯:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বারডেম-২ (নারী ও শিশু) হাসপাতালে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার এবং অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

বুধবার (২২ জুলাই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান,একইদিন সকাল প্রায় ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা এক নারী সেবাগ্রহীতার ব্যবহৃত Realme C30 মডেলের একটি মোবাইল ফোন চুরি হয়। পরে তিনি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যদের ইনচার্জ প্লাটুন কমান্ডার (পিসি) মো. সোহরাব হোসেনের কাছে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পরপরই আনসার সদস্যরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেন। এরপর অভিযান চালিয়ে দুপুর প্রায় ১২টা ২০ মিনিটে মো. মিন্টু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে চুরি হওয়া মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়।

আনসার সদস্যরা আটক ব্যক্তির কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা, রোগী ও স্বজনদের জানমালের সুরক্ষা এবং চুরি-ছিনতাই ও দালাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বারডেম-২ হাসপাতালে মোবাইল চুরি, ১ ঘণ্টার মধ্যে আনসারের অভিযানে চোর আটক

আপডেট: ০৯:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬