১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

স্বাস্থ্যগত বা যে কোনো কারণে রাষ্ট্রপতির পদত্যাগের অপশন আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: ০৪:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১৮০২৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে স্বাস্থ্যগত কারণে অথাবা যে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেটা অপশন আছে, তবে পদত্যাগের বিষয়ে আমরা জানি না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পদত্যাগের ব্যাপারে সরকারের পদক্ষেপ কি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো পদক্ষেপ এখানে নেই। গণমাধ্যমে ‘পদত্যাগের গুজন শোনা যাচ্ছে’ লেখা হয়েছে।

রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না- প্রশ্নে মন্ত্রী বলেন, সেটা উনাকে (রাষ্ট্রপতি) জিজ্ঞেস করতে হবে। তিনি চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা যে কোনো কারণে পদত্যাগ করতে চান সেই অপশন উনার আছে। এখানে সরকারের কিছু বলা হয়নি। তিনি পদত্যাগ করতে চাইলে স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। এর বাইরে কিছু জানি না।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—রাজনৈতিক অঙ্গনে এমন জল্পনা এখন জোরালো। সরকার ও ক্ষমতাসীন বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য এরই মধ্যে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

রাষ্ট্রপতির কাছে ওই বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, খুব শিগগির রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

স্বাস্থ্যগত বা যে কোনো কারণে রাষ্ট্রপতির পদত্যাগের অপশন আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: ০৪:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬