ডাকাতিমুক্ত ও যানজটহীন মহাসড়ক গড়তে হাইওয়ে পুলিশের নতুন নির্দেশনা:অতিরিক্ত আইজিপি
- আপডেট: ০৪:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ।
সভার শুরুতে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্-পূর্ব) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মুনতাসিরুল ইসলাম, মে-জুন ২০২৬ এবং জুন ২০২৫ সময়ের খাতভিত্তিক ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রিজিওনাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সব থানা ও ফাঁড়ির অফিসার ইনচার্জরা ভার্চুয়ালি সভায় অংশ নেন।



















