১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ককটেল, নিষ্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল ইউনিট

  • আপডেট: ০৮:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ১৮০২৮

নিজস্ব প্রতিবেদক,ঢাক

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বস্তু দুটিকে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। বস্তুটি নিষ্ক্রিয় করার সময় মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পথচারীরা ওই ছাতাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সন্ধ্যা ৭টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্কিয় করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ওসি কামারুজ্জামান তালুকদার।

তিনি বলেন, মেট্রো স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার মধ্যে অবিস্ফোরিত ককটেল দেখতে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে জায়গাটি কর্টন করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সন্ধ্যা ৭টার দিকে ককটেলটি নিষ্ক্রিয় করে।

ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছেন। এছাড়া এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ককটেল, নিষ্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল ইউনিট

আপডেট: ০৮:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬