০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

চিকিৎসাসেবায় আধুনিকায়নে আনসার-ভিডিপিতে নতুন দিগন্ত, উন্নত সেবা পাচ্ছেন সদস্যরা

  • আপডেট: ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ও আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে চিকিৎসাসেবায় আধুনিকায়নের ফলে বাহিনীর সদস্যদের জন্য স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার চিকিৎসকদের নিয়োগের পর চিকিৎসা ব্যবস্থাপনায় এসেছে বড় ধরনের পরিবর্তন।

আনসার ও ভিডিপি সূত্র জানায়, সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সদর দপ্তরের মেডিকেল শাখা ও আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালের চিকিৎসাসেবা আরও সুশৃঙ্খল ও কার্যকর হয়েছে। রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা, মানসম্মত ওষুধ সরবরাহ, জরুরি বিভাগের আধুনিকায়ন এবং বিদ্যমান চিকিৎসা সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

এরই মধ্যে চিকিৎসাসেবার সুফল পেয়েছেন অঙ্গীভূত আনসার সদস্য সাব্বির হোসেন। গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাতে নেভাল একাডেমির সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ ভর্তি করা হয়। পরে বাহিনীর সদর দপ্তরের মেডিকেল শাখা তার চিকিৎসা সার্বক্ষণিক তদারকি করে।

সূত্র জানায়, সেনাবাহিনীর চিকিৎসক মেজর ডা. সাইদুজ্জামান নিয়মিত তার চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। ধারাবাহিক চিকিৎসা ও নিবিড় তদারকির ফলে সাব্বির হোসেনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বাহিনীর কর্মকর্তাদের মতে, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত সেনা চিকিৎসকদের সেবায় কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের মধ্যে আস্থা এবং মনোবল বেড়েছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও।
এছাড়া আনসার ও ভিডিপি একাডেমিতে অবস্থিত বাহিনীর নিজস্ব হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মানসম্মত ওষুধ সরবরাহের পাশাপাশি হাসপাতালটিকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে উন্নয়ন প্রকল্প (ডিপিপি) বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আধুনিক চিকিৎসাসেবা, উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং মানসম্মত ওষুধ সরবরাহের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চিকিৎসাসেবায় আধুনিকায়নে আনসার-ভিডিপিতে নতুন দিগন্ত, উন্নত সেবা পাচ্ছেন সদস্যরা

আপডেট: ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬